সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

প্রতিনিধি: / ১০৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বিদেশ : আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছে। গতকাল শুক্রবার এ হামলার ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। এমন সময় এই হামলার ঘটনা ঘটলো, যখন দুই প্রতিবেশীর মধ্যে কয়েকদিনের লড়াইয়ের পরে বুধবার রাত থেকে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানে একটি পাকিস্তানি সামরিক শিবিরে জঙ্গিরা হামলা চালিয়েছে। এ ঘটনায় সাত সেনা নিহত এবং ১৩ জন আহত হয়েছে। সামরিক শিবির হিসেবে ব্যবহৃত একটি দুর্গের সীমানা প্রাচীরে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ধাক্কা দেয় একজন, অন্য দুজন সেখানে প্রবেশের চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। ২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিদায়ের পর কাবুলে ক্ষমতায় ফিরে আসা আফগান তালেবানদেরসাথে পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। পাকিস্তানের দাবি, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান।


এই বিভাগের আরো খবর