সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মরদেহে ভয়াবহ নির্যাতনের চিহ্ন, আন্তর্জাতিক সংস্থার তদন্ত চায় হামাস

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বিদেশ : ইসরায়েলের হাতে নিহত ফিলিস্তিনিদের মরদেহে নির্যাতনের চিহ্ন পাওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের পক্ষ থেকে জাতিসংঘ, মানবাধিকার কাউন্সিল এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি এ আহ্বান জানানো হয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজায় হস্তান্তর করা মরদেহগুলোতে স্পষ্টভাবে নির্যাতন, অঙ্গহানি ও গুলি করে হত্যার চিহ্ন রয়েছে। এ ঘটনায় ইসরায়েলি সেনাদের অপরাধী এবং নৈতিক ও মানবিক পতনের অভিযোগে অভিযুক্ত করতে আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হাতে ফেরত পাওয়া শহিদদের মরদেহে নির্যাতন ও পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে হত্যার ভয়াবহ চিহ্নগুলো তাদের অপরাধী চরিত্রকে স্পষ্টভাবে প্রকাশ করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ বলেন, ফেরত পাওয়া বহু মরদেহে পোড়ানো, মারধর, হাতকড়া ও চোখ বাঁধার দাগ রয়েছে। এসব চিহ্ন বন্দিদের হত্যার আগে নির্যাতিত হবার নিদর্শন। ইসরায়েল সমপ্রতি যুদ্ধবিরতির অংশ হিসেবে ১২০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। তবে অধিকাংশ মরদেহ পরিচয়বিহীন অবস্থায় ফেরত আসায়, চিকিৎসাকর্মীদের ম্যানুয়াল পদ্ধতিতে পরিচয় শনাক্ত করতে হচ্ছে। পরিবারগুলোকে সহায়তা করতে মন্ত্রণালয় একটি অনলাইন পোর্টাল চালু করেছে, যেখানে মরদেহগুলোর মর্যাদা বজায় রেখে সতর্কভাবে বাছাই করা ছবি প্রকাশ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর