সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমি বললেই আবারও গাজায় যুদ্ধ শুরু করবে ইসরাইল: ট্রাম্প

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আমি বললেই ইসরায়েল আবারও গাজা উপতাক্যয় যুদ্ধ কার্যক্রম চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে মার্কিন ট্রাম্প বলেন, “আমি বলার সাথে সাথেই’ ইসরাইলি বাহিনী রাস্তায় নামতে পারে।”

মার্কিন প্রেসিডেন্ট সংক্ষিপ্ত এক টেলিফোন কলে বলেন, ‘হামাসের সাথে যা ঘটছে – তা দ্রুত সমাধান করা হবে।’

হামাস গাজায় যুদ্ধ বন্ধের চুক্তির অংশ হিসেবে জীবিত ও মৃত জিম্মিদের হস্তান্তরের চুক্তি মেনে চলছে না বলে অভিযোগ তুলেছে ইসরাইল। এ অভিযোগের পরই ট্রাম্পের এমন মন্তব্য করেছেন।

ট্রাম্পের ২০-দফা শান্তি পরিকল্পনার ৪র্থ পয়েন্টে বলা হয়েছে, ‘ইসরাইল এই চুক্তি প্রকাশ্যে গ্রহণ করার ৭২ ঘণ্টার মধ্যে, জীবিত এবং মৃত সকল জিম্মিকে ফিরিয়ে দেয়া হবে।’

বুধবার সকাল পর্যন্ত জীবিত ২০ জন জিম্মিকে ইসরাইলে ফিরিয়ে দেয়া হয়েছে। এছাড়া আটজনের মৃতদেহ হস্তান্তর করেছে হামাস। তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এর মধ্যে একজনের মরদেহ কোনো ইসরাইলি জিম্মির নয়।

ট্রাম্প সিএনএনকে বলেছেন, ‘এই মুহূর্তে হামাস ঘরে ঢ়ুকে হিংস্র দলগুলোকে নির্মূল করছে।’

তবে হামাস নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকর করছে কি না, জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এটি নিয়ে গবেষণা করছি। আমরা এটি সম্পর্কে জানতে পারব।’


এই বিভাগের আরো খবর