সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানে পোলিও টিম পাহারা দেওয়া আরো ১ পুলিশ সদস্যকে হত্যা

প্রতিনিধি: / ৮২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বিদেশ : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল বুধবার পোলিও টিকা কর্মীদের পাহারা দেওয়া এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে ‘সন্ত্রাসীরা’—টানা দুই দিনে এমন দ্বিতীয় হামলার ঘটনা এটি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পাকিস্তান আফগানিস্তানের পাশাপাশি বিশ্বের দুটি দেশে অন্যতম, যেখানে এখনো পোলিও ভাইরাস স্থানীয়ভাবে বিদ্যমান। তবে গত এক দশকে জঙ্গিরা শত শত পুলিশ ও স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে, যা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ। খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা জেলায় বুধবারের হামলাটি ঘটে, যেখানে দেশব্যাপী চার কোটি ৫০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যে তৃতীয় দিনের কর্মসূচি চলছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তা বিলাল খান এএফপিকে বলেন, ‘দুজন সশস্ত্র সন্ত্রাসী পোলিও টিমের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।’ তিনি জানান, পোলিও টিমের কেউ হতাহত হয়নি। হামলার দায় স্বীকার করেছে ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ নামের একটি দল, যা পাকিস্তানি তালেবানের স্থানীয় শাখা। পাকিস্তানে গত বছর পোলিও সংক্রমণ হঠাৎ বেড়ে ৭৪ জনে দাঁড়ায়, যেখানে ২০২৩ সালে তা ছিল মাত্র ৬ জন। এ বছর এখন পর্যন্ত ২৯ জন আক্রান্ত হয়েছে, এর মধ্যে ১৮ জনই খাইবার পাখতুনখোয়া প্রদেশের। পোলিও একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস, যা সাধারণত পাঁচ বছরের কম বয়সী শিশুদের আক্রান্ত করে এবং আজীবন পঙ্গুত্ব ডেকে আনতে পারে। অথচ এটি প্রতিরোধ করা যায় মাত্র কয়েক ফোঁটা ওরাল ভ্যাকসিনের মাধ্যমে। গ্রামীণ পাকিস্তানে এখনো টিকা নিয়ে নানা ভ্রান্ত ধারণা ছড়ানো আছে—অনেকে বিশ্বাস করেন এটি মুসলমানদের সন্তানধারণ ঠেকাতে সিআইএর ষড়যন্ত্র। উল্লেখ্য, এক মাস আগেই পাকিস্তান সরকার মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা কার্যক্রম শুরু করে, যা একইভাবে ভ্রান্ত ধারণার শিকার হয়।


এই বিভাগের আরো খবর