সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা আর নেই

প্রতিনিধি: / ৮২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বিদেশ : কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ওডিঙ্গার অফিসের এক সূত্র গতকাল বুধবার রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ভারতের সংবাদমাধ্যম মথুরুভুমি আগেই এক প্রতিবেদনে জানিয়েছিল, ওডিঙ্গা ভারতের দক্ষিণাঞ্চলের শহর কোচিতে চিকিৎসাধীন ছিলেন। তিনি গতকাল বুধবার হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিরোধীদলীয় নেতা হিসেবে ওডিঙ্গা তার পাঁচটি প্রেসিডেন্ট নির্বাচনের সবগুলোতেই হেরেছিলেন। যার মধ্যে এক দশকের ব্যবধানে দুইটি নির্বাচনে দেশব্যাপী ব্যাপক রাজনৈতিক সহিংসতা হয়। ওডিঙ্গা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য কাজ করেছেন। তার অবদান কেনিয়ার গুরুত্বপূর্ণ দুটি সংস্কারের সঙ্গে যুক্ত। যার একটি ১৯৯১ সালে বহুপক্ষীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অন্যটি ২০১০ সালে নতুন সংবিধান প্রণয়ন। ২০০৭ সালের বিতর্কিত নির্বাচনের পর তিনি যে বিক্ষোভের নেতৃত্ব দেন, তা স্বাধীনতার পর থেকে দেশজুড়ে সবচেয়ে বড় রাজনৈতিক সহিংসতায় পরিণত হয়। এই সংঘর্ষে প্রায় ১ হাজার ৩০০ জন নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হন।


এই বিভাগের আরো খবর