সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উচ্ছেদের সময় বিস্ফোরণে ইতালিতে তিন পুলিশ নিহত

প্রতিনিধি: / ১০২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বিদেশ : ইতালিতে রাতভর একটি বাড়িতে উচ্ছেদের চেষ্টার সময় বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির অগ্নিনির্বাপক কর্মীরা একথা জানান। সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, এই ঘটনায় এক ভাই ও তার বোনকে গ্রেফতার করা হয়েছে। এদের দুজনের বয়সই ষাট বছরের বেশি। পরিবারটির তৃতীয় সদস্য পালিয়ে গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। তদন্তকারীদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এএনএসএ জানায়, ভেরোনার কাছে ক্যাস্টেল ডি’আজ্জানোতে বাড়িটি গ্যাসে ভরা ছিল এবং ওই এলাকায় রাতভর অভিযান চালানো হয়। বাড়িটির সদর দরজা খোলার সময় এই বিস্ফোরণ ঘটে। পুলিশ ওই বাড়িটি থেকে তিন ভাই-বোনকে উচ্ছেদ করার চেষ্টা করছিল। এর আগে তারা নিজেদের উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ঘটনাবলী পর্যবেক্ষণ করছেন। লাশগুলো বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। অগ্নিনির্বাপক কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম এঙ্-এ এক বিবৃতিতে জানিয়েছেন, এই বিস্ফোরণে ১২ জন আইন প্রয়োগকারী কর্মকর্তা ও এক বেসামরিক নারী আহত হয়েছেন।


এই বিভাগের আরো খবর