সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হামাস সব জীবিত জিম্মিকে মুক্তি দিলো

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে থাকা শেষ ১৩ জিম্মিকেও রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে। এর ফলে হামাসের বন্দীদশায় এখন আর কোনও জীবিত জিম্মি নেই। এর আগে গতকাল সকালে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়ার অংশ হিসেবে ৭ জিম্মিকে হস্তান্তর করে হামাস। তবে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বা রেড ক্রস থেকে স্থানান্তরের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়েও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।এদিকে এদিন ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের বিষয়ে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মিশরের শার্ম আল-শেখ যাওয়ার কথাও রয়েছে তার। বেন গুরিয়ন বিমানবন্দরে লাল গালিচায় নেমে আসার সময় ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেন, ‘এটা একটা দারুন দিন। হয়তো তোমাদের সেরা দিন।’ ইত্তরে নেতানিয়াহু বলেন, ‘এটা ইতিহাস।’


এই বিভাগের আরো খবর