সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

প্রতিনিধি: / ৯৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বিদেশ : কোরিয়ার ওয়ার্কার্স পার্টির ৮০তম বার্ষিকী উপলক্ষে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। গতকাল শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ খবর জানিয়েছে। গত শুক্রবার গভীর রাতে পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কয়ারে কিম জং উনের উপস্থিতিতে আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিরা বিশাল এক সামরিক কুচকাওয়াজে যোগ দেন। এ সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো লামকে কিমের পাশে দেখা গেছে। কেসিএনএ’র প্রতিবেদন অনুসারে, কুচকাওয়াজে পারমাণবিক অস্ত্রধারী দেশটি তাদের সবচেয়ে উন্নত ‘হোয়াসং-২০’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। হোয়াসং সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো স্থানে হামলা করার ক্ষমতা রাখে বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্র-ভিত্তিক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের অঙ্কিত পান্ডা বলেছেন, ‘হোয়াসং-২০ বর্তমানে উত্তর কোরিয়ার দূরপাল্লার পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এই সিস্টেমটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনের জন্য তৈরি করা হয়েছে।’ তার মতে, একাধিক ওয়ারহেড বিদ্যমান মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বৃদ্ধি করবে। ওয়াশিংটনের বিরুদ্ধে অর্থপূর্ণ প্রতিরোধমূলক প্রভাব অর্জনের জন্য যা প্রয়োজনীয়, তা বৃদ্ধি করবে। এদিকে, প্রদর্শনীতে থাকা অন্যান্য অস্ত্রের মধ্যে রয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, নতুন ধরণের একাধিক রকেট লঞ্চার এবং আত্মঘাতী ড্রোনের লঞ্চার। সামরিক কুচকাওয়াজে কিম বলেছেন, ‘আমাদের সেনাবাহিনীর এমন একটি অজেয় সত্তায় পরিণত হওয়া উচিত, যা সমস্ত হুমকি ধ্বংস করে।’

 


এই বিভাগের আরো খবর