সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আশ্রয়কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা, সুদানে নিহত অন্তত ৩০

প্রতিনিধি: / ১২১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বিদেশ : পশ্চিম সুদানের অবরুদ্ধ শহর এল-ফাশেরে এক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গতকাল শনিবার একটি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে এই হামলা চালায় র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এল-ফাশের প্রতিরোধ কমিটি জানিয়েছে, অঞ্চলটির একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত ‘দার আল-আরকাম’ আশ্রয়কেন্দ্রটিতে সরাসরি আঘাত হানে ড্রোনটি। হামলার পর বহু মৃতদেহ এখনো সেখানে আটকা পরে আছে বলে জানিয়েছেন তারা। ঘটনাটিকে ‘গনহত্যা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সমপ্রদায়কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে প্রতিরোধ কমিটি। প্রতিরোধ কমিটি মূলত স্থানীয় সেচ্ছাসেবী ও মানবাধিকারকর্মীদের নিয়ে গঠন করা হয়েছে। তারা যুদ্ধকালীন সময়ে সহায়তা ও নৃশংসতার নথি সংগ্রহের কাজ করছেন। ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই সংঘাতে এখন পর্যন্ত দশ হাজারেরও বেশি মানুষ নিহত, লাখো মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি প্রায় আড়াই কোটি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষায়, ‘এল-ফাশের এখন এক খোলা কবরস্থান’, এখানে ক্ষুধা ও বোমার আঘাতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। প্রায় ১৮ মাস ধরে চলা এই অবরোধে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে।


এই বিভাগের আরো খবর