সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিকরা গাজায় নজিরবিহীন নৃশংসতার শিকার

প্রতিনিধি: / ১২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বিদেশ : গাজায় আগ্রাসনের খবর প্রচার করতে গিয়ে গত ২ বছরে প্রাণ হারিয়েছেন ২৭০ জনের বেশি সাংবাদিক। অর্থাৎ প্রতি মাসে গড়ে ১৩ জন পেশাগত কারণে নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বা সিবিজের পরিসংখ্যান থেকে এ খবর জানা গেছে। সাংবাদিকদের ওপর সর্বশেষ নৃশংসতার ঘটনা ঘটে গত আগস্টে। খান ইউনিসের নাসের হাসপাতালে সংঘটিত ওই হামলায় মোট ২১ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন আল জাজিরার মোহাম্মদ সালামা, রয়টার্সের হুসসাম আল মাসরি, এপির ফ্রিল্যান্স সাংবাদিক মরিয়ম আবু দাকা এবং ফটোগ্রাফার আহমেদ আবু আজিজ, মুয়াজ আবু ত্বাহা। এর আগে গাজার আল শিফা হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের এক তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন আল জাজিরার তরুণ সাংবাদিক আনাস আল শরিফ, মুহাম্মদ কুরাইকে, ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নোফার। এ পর্যন্ত কেবল আল জাজিরার ১০ জনের বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সাংবাদিকদের ওপর হামলাকে কৌশলগত প্রয়োজন দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের অনেকেই হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। কিন্তু সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আন্তর্জাতিক সংগঠনগুলো তাদের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। সর্বশেষ আল নাসেরের হামলার যৌক্তিকতা জাহির করতে ইসরায়েলি বাহিনীর দাবি, সেখানে ক্যামেরা দিয়ে আইডিএফের ওপর নজরদারি করছিল হামাস। তাদের হামলার লক্ষ্য কেবল সেটি হলেও, ‘দুঃখজনকভাবে’ সাংবাদিকরাও প্রাণ হারিয়েছেন। তবে এসব বক্তব্যকে খারিজ করে দিয়ে রিপোটার্স উইদাউট বর্ডার্স বলেছেন, সাংবাদিকরা তাদের মিডিয়ার যথাযথ লোগো বহনের পরও টার্গেট করে হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষজ্ঞরা বলছেন, এক গাজা যুদ্ধেই যত সংখ্যক সাংবাদিক প্রাণ হারিয়েছেন, মার্কিন গৃহযুদ্ধ, দুটো বিশ্বযুদ্ধ, কোরীয় ও ভিয়েতনামের যুদ্ধেও তা দেখা যায়নি।


এই বিভাগের আরো খবর