সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দার্জিলিং ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত, ভূমিধসে নিহত বেড়ে ২৮

প্রতিনিধি: / ১৪৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বিদেশ : মাত্র ১২ ঘণ্টার ভয়াবহ বৃষ্টিতে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বিভিন্ন এলাকা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সময়ের মধ্যে ২০২ থেকে ৪৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভয়াবহ বৃষ্টিতে ফলে তিস্তা, জলঢাকা ও তোর্সা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার জেরে একাধিক স্থানে ভূমিধস নেমেছে। এই বিপর্যয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। খবরে বলা হয়েছে, দার্জিলিংয়ের মিরিক ও এর আশপাশের এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মিরিকজুড়ে ব্যাপক ধস নেমেছে, যেখানে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। এই বিপর্যয়ের কারণে দুধিয়া সেতু ভেঙে গেছে, ১০ নম্বর জাতীয় সড়কসহ দার্জিলিং ও কালিম্পংয়ের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলস্বরূপ, শিলিগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রচুর সংখ্যক পর্যটক বিভিন্ন স্থানে আটকে পড়েছেন ও সাধারণ মানুষের জীবনযাত্রা শোচনীয় অবস্থায় পৌঁছেছে। এদিকে এই ঘটনায় প্রধানমন্ত্রী নোরেন্দ্র মোদি উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী পরিস্থিতি সরেজমিনে দেখতে গতকাল সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন।


এই বিভাগের আরো খবর