সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তুষারঝড়ে স্লোভেনিয়ার আল্পসে ৩ ক্রোয়েশীয় পর্বতারোহীর মৃত্যু

প্রতিনিধি: / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বিদেশ : স্লোভেনিয়ার জুলিয়ান আল্পসে তোসকা পর্বতচূড়ার নিচে তুষারধসে তিন ক্রোয়েশীয় পর্বতারোহী নিহত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। আবহাওয়া নিয়ে সতর্কবার্তার পরও পর্বত আরোহনে যাওয়া এই তিনজনের মধ্যে রোববার উদ্ধারকারীরা একজনের মৃতদেহ পায়। পরে বাজে আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। গতকাল সোমবার ৪৫ উদ্ধারকারীর একটি দল, পুলিশ ও হেলিকপ্টারের সহযোগিতায় এক হাজার ৮০০ মিটার উচ্চতায় বাকি দুই পর্বতারোহীর মৃতদেহ মেলে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। “তিনজনই নিহত হয়েছে,” স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে হওয়া সংবাদ সম্মেলনে বলেন উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া মিহা আরখ। “উদ্ধারকারীদের জন্য অভিযানটি ছিল বেশ কঠিন ও বিপজ্জনক,” তিনি বলেন। আরখ জানান, বাজে আবহাওয়ার কারণে প্রথমদিন হেলিকপ্টার মাটি থেকে উড়তেই পারেনি, সোমবার তা উড়ানো হয়েছে কাছাকাছি একটি পর্বতশৃঙ্গ থেকে। তারপর হেলিকপ্টার পৌঁছায় সেই জায়গায় যেখান থেকে এক পর্বতারোহীর টেলিফোন সঙ্কেত মিলেছিল। ভেজা তুষার ও বাতাসের কারণে এই তুষারধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাণ হারানো তিন পর্বতারোহী আড্রিয়াটিক সমুদ্র তীরবর্তী শহর স্প্লিট থেকে যাওয়া ক্রোয়েশীয় পর্বতারোহী দলের সদস্য ছিলেন। অস্বাভাবিক গরমের পর দিনকয়েক আগে দক্ষিণপূর্ব ইউরোপজুড়ে পাহাড়গুলোতে ব্যাপক তুষারপাতের ঘটনা ঘটেছে। এ সময় পর্বত আরোহনে না যেতে অনুরোধ করেছেন স্লোভেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বোস্তজান পোকলুকার। “ভালো তুষার পড়ছে, পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং। তাই আমি পাহাড়ে না যাওয়ার পরামর্শ দিচ্ছি। আমরাও পাহাড়ের উদ্ধারকারী ও হেলিকপ্টার ক্রুদের বিপদে ফেলতে চাই না”, বলেছেন তিনি।


এই বিভাগের আরো খবর