সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টিকটকের ওপর স্থগিতাদেশ তুলে নিল ইন্দোনেশিয়া

প্রতিনিধি: / ৭৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বিক্ষোভ সম্পর্কে সরকারের অনুরোধকৃত তথ্য শেয়ার করার পর, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের স্থানীয় অপারেটিং লাইসেন্সের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। দেশটির যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় একথা জানিয়েছে। টিকটক ব্যবহারকারীদের মধ্যে ইন্দোনেশিয়ার স্থান দ্বিতীয় বৃহত্তম। দেশটিতে ১০ কোটিরও বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে। মন্ত্রণালয় শুক্রবার জানায়, আগস্ট মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় লাইভ ফিচারের কার্যকলাপের পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে ব্যর্থ হওয়ায়, তারা অ্যাপ্সটির অপারেটিং লাইসেন্স ‘সাময়িকভাবে স্থগিত’ করে। মন্ত্রণালয়ের মহাপরিচালক আলেকজান্ডার সাবার গত শনিবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘তবে টিকটক এক দিনেই অনুরোধকৃত তথ্য সরবরাহ করে। ’ তিনি আরো বলেন, ‘এই বাধ্যবাধকতাগুলো পূরণের ভিত্তিতে যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় একটি নিবন্ধিত ইলেকট্রনিক সিস্টেম অপারেটর হিসাবে টিকটকের মর্যাদা পুনরায় ফিরিয়ে দিয়েছে। ’ টিকটকের এক মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে ভিডিও শেয়ারিং অ্যাপ্সটি পূর্বে জানিয়েছিল যে এটি যে সব দেশে কাজ করে, সেখানকার আইনের প্রতি সম্মান জানায়। এই কোম্পানি ইন্দোনেশিয়ায় একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।


এই বিভাগের আরো খবর