সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যৌথ বাহিনীর অভিযানে সাতদিনে সারা দেশে আটক ৬৯

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

যৌথ বাহিনীর অভিযানে ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে সারা দেশে ৬৯ জনকে আটক করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে করা হয় আটক।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যৌথ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, দুর্বৃত্ত, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অনলাইন জুয়ারি এবং মাদকাসক্তসহ মোট ৬৯ জন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, তিনটি ককটেল, ২৭ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশি ও বিদেশি ধারালো অস্ত্র, দেশি ও বিদেশি মাদকদ্রব্য এবং মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর