সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু, ভারতজুড়ে সফর স্থগিত করলেন বিজয়

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বিদেশ : নিজ রাজনৈতিক দলের জনসভায় পদদলিত হয়ে ৪১ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে ভারতজুড়ে সফর স্থগিত করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় বিজয়ের দল তামিলাগা ভেত্ত্রি কাজাগমের (টিভিকে) জনসভায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গতকাল বুধবার দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েএক ঘোষণায় বলা হয়, প্রিয়জনদের হারানোর বেদনা ও শোকে আচ্ছন্ন থাকায় টিভিকে প্রধানের আগামী দুই সপ্তাহের জনসভা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। পরবর্তীসময়ে এই সভাগুলোর নতুন তারিখ জানানো হবে। এদিকে, পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ৫১ বছর বয়সী এই অভিনেতা। এরই মধ্যে হামলার আতঙ্কে বাড়ানো হয়েছে তার নিরাপত্তা। পুলিশ জানিয়েছে, শনিবারের জনসভায় প্রায় ৩০ হাজার মানুষ জড় হয়ছিল এমন এক স্থানে, যার ধারণক্ষমতা মাত্র ১০ হাজার। পুলিশ আরও দাবি করেছে, সমাবেশে নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয় এবং খাদ্য ও পানীয় জলের যথাযথ ব্যবস্থা ছিল না। তাছাড়া দুপুর থেকেই লোকজন সমাবেশস্থলে জমা হতে থাকলেও বিজয় সভাস্থলে পৌঁছান সন্ধ্যা ৭টার দিকে। এসব কারণেই দুর্ঘটনা ঘটে। তবে টিভিকে নেতারা পুলিশের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, এর আগে তারা বহু বিশাল সমাবেশ করেছেন, কিন্তু কখনো এমন দুর্ঘটনা ঘটেনি। দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, স্থানীয় ডিএমকে নেতাদের ষড়যন্ত্রের ফলেই এই ট্র্যাজেডি ঘটেছে। তবে ক্ষমতাসীন ডিএমকে দল এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। সূত্র: এনডিটিভি


এই বিভাগের আরো খবর