সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চীনের মহাকাশযান পৃথিবীর সঙ্গে সেলফি তুলল

প্রতিনিধি: / ১৫০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বিদেশ : চীনের মহাকাশ সংস্থা সিএনএসএ প্রকাশ করেছে এক বিরল দৃশ্য। বুধবার চীনের মনুষ্যবিহীন নভোযান থিয়েনওয়েন-২ প্রোবের ক্যামেরায় ধরা পড়েছে নীলাভ পৃথিবী। প্রোবটির রোবোটিক বাহুতে স্থাপিত মনিটরিং ক্যামেরায় তোলা ছবিতে চীনের পাঁচ তারকাখচিত লাল পতাকা, সাদা রিটার্ন ক্যাপসুল এবং বহুদূরে ঝলমল করছে নীল পৃথিবী। সিএনএসএ জানিয়েছে, থিয়েনওয়েন-২ এখন পৃথিবী থেকে প্রায় ৪ কোটি ৩০ লাখ কিলোমিটার দূরে। এর লক্ষ্যবস্তু হলো গ্রহাণু ২০১৬এইচও৩ থেকে প্রায় সাড়ে চার কোটি কিলোমিটার দূরে। প্রোবটি ইতোমধ্যে সফলভাবে একাধিক কক্ষপথ-পরীক্ষা সম্পন্ন করেছে, যার মধ্যে রয়েছে স্যাম্পলিং যন্ত্রপাতি মোতায়েন এবং ইলেকট্রনিক যন্ত্রের পরীক্ষা। সব সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে এবং বৈজ্ঞানিক যন্ত্রগুলো মহাশূন্য পরিবেশের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ শুরু করেছে বলে জানিয়েছে সিএনএসএ। গত ২৯ মে উৎক্ষেপিত এই প্রোব হলো চীনের প্রথম গ্রহাণু-নমুনা সংগ্রহ মিশন। দশকব্যাপী এই অভিযানের মূল লক্ষ্য—২০১৬এইচিও৩ থেকে নমুনা সংগ্রহ এবং পরে ধূমকেতু ৩১১পি নিয়ে অনুসন্ধান চালানো। সূত্র: সিএমজি


এই বিভাগের আরো খবর