সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবক

প্রতিনিধি: / ১১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বিদেশ : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে একটি ধসে পড়া মাদ্রাসা ভবনের কাছে বুধবার অভিভাবকরা অপেক্ষা করছেন। এএফপি’র একজন সংবাদদাতা জানিয়েছেন, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, সিদোয়ার্জো শহরে বহুতল ভবনটি ধসে কমপক্ষে তিন জন নিহত হয়েছে। এই ঘটনায় এখনো আরও ৩৮ জন নিখোঁজ রয়েছে। মাদ্রাসাটির একজন শিক্ষার্থীর ৪২ বছর বয়সী মা তার ১৫ বছর বয়সী ছেলের খবরের জন্য মরিয়া হয়ে ধসে পড়া বোর্ডিং স্কুলের বাইরে কাঁদছিলেন। কাদুরার কাছের একটি দ্বীপের বাসিন্দা কোইয়িমাহ নামের ওই নারী বলেন, আমি প্রথমে এখানে বসবাসকারী আমার আত্মীয়দের কাছ থেকে ধসের খবর শুনি। এতে আমি হতবাক হয়ে যাই। তিনি আরো বলেন, দূরে থাকায় আমি কিছুই করতে পারিনি। কোইয়িমাহ আরো বলেন, ‘আমি আর সহ্য করতে পারছিলাম না। সর্বশেষ খবরের জন্য অপেক্ষা করতে পারছিলাম না। আমি অস্থির ছিলাম এবং মানসিক যন্ত্রণায় বাসায় টিকতে না পেরে, এখানে ছুটে এসেছি।’ তিনি বলেন, ‘আমি খুবই উদ্বিগ্ন।’উদ্ধারকারী দল মাঠে থাকাকালে কাছাকাছি উপকূলে আঘাত হানা ভূমিকম্প তাদের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে একজন স্কুল কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে যে গত নয় মাস ধরে ভবনটিতে নির্মাণ কাজ চলছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারির মতে, মাদ্রাসাটির চতুর্থ তলায় নতুন নির্মাণ সামগ্রীর ওজন সহ্য করতে না পারায় ভবনটি ভেঙে পড়ে।

 


এই বিভাগের আরো খবর