শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক  দল নেতার পূজা মন্ডপ পরিদর্শন

প্রতিনিধি: / ১১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

এম.পলাশ শরীফ, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নে মঙ্গলবার বিকেলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক তরুন সমাজ সেবক সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস,  বহরবুনিয়া বিএনপির সহ-সভাপতি গাউস আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রমিজ শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সোহেল  বেপারী, বহরবুনিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুন নাছিম (রাখি)।
শনিরজোর রাধাগোবিন্দ সার্বজনীন মন্দির, ফুলহাতা বাজার সার্বজনীন মন্দির পরিদর্শন শেষে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর