সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

স্কুল ধসে ইন্দোনেশিয়ায় মৃত ৩, ধ্বংসস্তূপের নিচে আটকা অন্তত ৩৮

প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি ইসলামিক স্কুল ভবন ধসে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ৩৮ জন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে বলে গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে সিদোয়ারজো শহরে। আত্মীয়স্বজনদের খোঁজে উদ্বিগ্ন পরিবার ও উদ্ধারকর্মীরা ইতিমধ্যে বহু তলা ভবনটির চারপাশে জড়ো হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার বিকেলে নামাজের সময় শিক্ষার্থীরা জড়ো থাকা অবস্থায় ভবনটি হঠাৎ ধসে পড়ে। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ স্যাফি সাংবাদিকদের জানান, ‘ভিকটিমের সংখ্যা ১০২ জন। এর মধ্যে ৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, ৩ জন মারা গেছেন।’ তিনি আরো বলেন, ‘এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ’ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, এখনো ৩৮ জনকে ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিদোয়ারজোর একটি স্থানীয় হাসপাতালের প্রধান আতক ইরাওয়ান সাংবাদিকদের জানান, গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে আরো দুজনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ায় দুর্বল নির্মাণমান নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। চলতি মাসের শুরুতে পশ্চিম জাভায় একটি ভবন ধসে অন্তত ৩ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন, যেখানে দোয়া অনুষ্ঠান চলছিল। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর