সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভয়াবহ বোমা বিস্ফোরণে বেলুচিস্তানে নিহত ১০, আহত ৩২

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩২ জন।  মঙ্গলবার ব্যস্ত একটি সড়কে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার ডনকে জানিয়েছেন, ‘আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ জরুরি অবস্থা ঘোষণা করেছে।’ স্বাস্থ্য সচিব মুজিবুর রহমান জানান, ‘সিভিল হাসপাতাল, বিএমসি হাসপাতাল ও ট্রমা সেন্টারে সব চিকিৎসক, নার্স ও কর্মীদের দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’ কোয়েটার এসএসপি স্পেশাল অপারেশনস মুহাম্মদ বালুচ বলেন, ‘বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মডেল টাউন থেকে এফসি সদর দপ্তরের দিকে মোড় নেওয়ার সময় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।’ সমপ্রতি সময় পাকিস্তানে হামলার মাত্রা আগের তুলনায় বেড়েছে। গত ৩ সেপ্টেম্বর কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছিলেন। এর আগেও খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সহিংসতায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। সরকারি হিসেবে, শুধু ২০২৪ সালেই বেলুচিস্তানে অন্তত ৭৮২ জন নিহত হয়েছেন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা ৪৩০ ছাড়িয়েছে, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। সূত্র: ফার্স্টপোস্ট

 


এই বিভাগের আরো খবর