সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নয়াদিল্লির ৩ শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি

প্রতিনিধি: / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির তিন শতাধিক স্কুল ও একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে ‘টেরোরাইজার্স ১১১’ নামের একটি গোষ্ঠী। গত রোববার স্থানীয় সময় ভোর ৬ টা ৮ মিনিটে ৩০০ স্কুলের ইমেইল আইডিএত একযোগে পাঠানো মেইলবার্তায় এ হুমকি দেয়া হয়েছে। দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ৩ শতাধিক স্কুলের মধ্যে নয়াদিল্লির দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনার এলাকার সর্বোদয় বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। বোমার হুমকি দেয়া বার্তায় বলা হয়েছে, “স্কুল এবং বিমানবন্দরের প্রশসানকে বলছি, আমি সন্ত্রাসী গ্রুপ টেরোরাইজার্স ১১১-এর শীর্ষ নেতা। এই অভিশপ্ত পৃথিবীতে কোনো কিছু পরিকল্পনামতো হয় না; আপনাদের স্কুল ভবনে বোমা ফিট করে রাখা হয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে আপনারা কোনো পদক্ষেপ না নেন, তাহলে রক্তের বন্যা দেখার জন্য তৈরি থাকুন।”নিজের সম্পর্কে ওই হুমকিদাতা বলেন, “আমাকের কারোর স্পর্শ করার ক্ষমতা নেই, আমি নিজেকে সীমার মধ্যে আটকে রাখতে পারি না, কারণ আমি অসীম। আমি মন্দের সন্তান, আমি ঘৃণার অর্থ।” দিল্লি পুলিশের এক মুখপাত্র এনডিটিভিকে বলেছেন, “মেইল পাঠানোর কিছুক্ষণের মধ্যে স্কুলগুলোতে পুলিশ টিম, ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছে যায়। ৩ শতাধিক স্কুলের সবগুলোতে তল্লাশি চালানো হয়, কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।”


এই বিভাগের আরো খবর