সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরান মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহুল আলোচিত অভিযুক্ত বাহমান চুবিয়ালের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এটি চলতি বছরের জুন মাসে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর গুপ্তচরবৃত্তির দায়ে ১০ম মৃত্যুদণ্ড কার্যকর। মিজানের প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তচরদের একজন সন্দেহে ফাঁসি দেয়া হয় চুবিয়ালকে। তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন বলে জানা গেছে এবং তিনি ইরানের “সংবেদনশীল টেলিযোগাযোগ প্রকল্পে”কাজ করতেন। মোসাদের মূল উদ্দেশ্য ছিল তার মাধ্যমে সরকারি ডাটাবেজে প্রবেশাধিকার অর্জন এবং ইরানের ডেটা সেন্টারে বিপর্যয় ঘটানো। পাশাপাশি তারা ইলেকট্রনিক সরঞ্জাম আমদানির পথ অনুসন্ধানসহ অন্যান্য লক্ষ্যও অনুসরণ করেছিল। ইরানের সুপ্রিম কোর্ট চুবিয়ালের আপিল খারিজ করে তার বিরুদ্ধে “পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখে। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় কোনো গুপ্তচরে ফাঁসি। এর আগে বাবাক শাহবাজি নামের আরেক অভিযুক্তকে একই অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


এই বিভাগের আরো খবর