সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পর্তুগাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই লিসবন এই ঘোষণা দেয়।

বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি ঘোষণা করেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি হলো পর্তুগিজ পররাষ্ট্র নীতির মৌলিক, অপরিবর্তনীয় নীতির বাস্তবায়ন। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পর্তুগাল একটি ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে একটি টেকসই পথ হিসেবে মনে করে।

তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি পরামর্শ প্রক্রিয়ার পর, যেখানে প্রেসিডেন্ট এবং সংসদে প্রতিনিধিত্বকারী সংখ্যাগরিষ্ঠ দলসমূহ সম্মত হয়।

পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া গাজায় চলমান মানবিক বিপর্যয় মুছে দিবে না। গাজায় ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষ, ধ্বংস এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের নিন্দাও জানান তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের রাষ্ট্রস্বীকৃতির দাবিকে আরো জোরালো করতে পর্তুগালের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এর আগে একইদিনে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

এদিকে আজ নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফ্রান্সসহ অন্যান্য দেশ একই পথে হাঁটবে বলে আশা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর