সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজামুখী ত্রাণবহরে ড্রোন হামলা

প্রতিনিধি: / ১০২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক পানিসীমায় গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ড্রোন হামলার ঘটনার পর এ বহরকে সুরক্ষা দিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি ও স্পেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার বলেন, “আন্তর্জাতিক আইন মানা আবশ্যক। ৪৫টি দেশের নাগরিক যারা এ মানবিক মিশনে অংশ নিয়েছেন, তাদের নিরাপদে ভূমধ্যসাগরে চলাচলের অধিকার রয়েছে।”

তিনি আরও জানান, বৃহস্পতিবার স্পেনের কার্তাহেনা থেকে একটি নৌযান পাঠানো হবে, যাতে প্রয়োজনে উদ্ধার অভিযান পরিচালনা করা যায়।

এর আগে বুধবার রাতে ফ্লোটিলার অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান বহরের ওপর হামলা চালিয়েছে। তাদের ভাষ্যে, ড্রোন থেকে বিস্ফোরক জাতীয় বস্তু নিক্ষেপ করা হয়েছে এবং রেডিও সিগন্যাল নষ্ট করার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত করা হয়েছে।

পরিস্থিতি প্রকাশ্যে আসতেই ইতালি জানিয়েছে, তারাও একটি ফ্রিগেট পাঠাচ্ছে ফ্লোটিলার সহায়তায়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এ হামলার নিন্দা জানিয়েছেন। এ বহরে ইতালির দুই বিরোধী দলের সংসদ সদস্যও রয়েছেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বলেছেন, নৌবহরে ইতালির নাগরিক, এমইপি এবং মানবাধিকারকর্মী রয়েছেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতে তেলআবিবে ইতালির দূতাবাসের মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ফ্লোটিলা কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের আতঙ্কসৃষ্টির প্রচেষ্টা ব্যর্থ হবে। তারা জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থিত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন বিষয়টি আলোচ্যসূচিতে আনা হয়।

ফ্লোটিলায় যোগ দেওয়া সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ রয়টার্সকে বলেন, “প্রতিদিন রাতে ড্রোন আমাদের পিছু নেয়। কিন্তু এই মিশন আমাদের জন্য নয়, এটি গাজার জন্য। যে ঝুঁকি আমরা নিচ্ছি, তা গাজার মানুষের প্রতিদিনকার ঝুঁকির তুলনায় কিছুই নয়।”


এই বিভাগের আরো খবর