Dhaka ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় সরকারি খাল বালু ফেলে ভরাটের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৭ Time View
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগরে সরকারি একটি খাল ভরাটের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
বৃহস্পতিবার সকালে ‘কানাইনগর খাল রক্ষা আন্দোলন’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, কানাইনগর কাটাখাল নামে পরিচিত সরকারি খালটি বালু ফেলে ভরাটের চেষ্টা চলছে। এর ফলে এলাকাবাসী ব্যাপক জলাবদ্ধতা ও কৃষিকাজে সমস্যা আশঙ্কা করছেন।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মো. আসাদুজ্জামান দারু বলেন, “খালটি কানাইনগরের প্রায় ২০০ পরিবারের পানি নিষ্কাশনের একমাত্র পথ। এটি ভরাট হয়ে গেলে বছরজুড়ে জলাবদ্ধতা ও দুর্ভোগ লেগেই থাকবে।”
স্থানীয়দের অভিযোগ, খাল ভরাটের সঙ্গে জড়িত রয়েছেন চাঁদপাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভূমিদস্যু সেলিম রেজা বাচ্চু এবং মাসুদুর রহমান টুটুল। তাদের বিরুদ্ধে খালের একাধিক স্থানে বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
তবে অভিযুক্ত দুইজনই অভিযোগ অস্বীকার করেছেন। সেলিম রেজা বাচ্চু বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রয়োজনে সংবাদ সম্মেলন করব।”
মাসুদুর রহমান টুটুলের পক্ষ থেকেও অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করা হয়েছে, তারা এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত নন।
স্থানীয়দের পক্ষ থেকে ৯ সেপ্টেম্বর মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
সরকারি কোনো খাল কেউ দখল করতে পারবে না বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা   (ইউএনও) শারমিন আক্তার সুমী।
Tag :
About Author Information

জনপ্রিয়

মোংলায় সরকারি খাল বালু ফেলে ভরাটের অভিযোগ

Update Time : ১২:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫