শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সভা

প্রতিনিধি: / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাগেহোট প্রতিনিধিঃ বাগেরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে  উপজেলা কো-অর্ডিনেশন
সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভাটি বুধবার (২৪সেপ্টেম্বর) প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রসাসক আহমেদ কামরুল হাসান সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম এর সঞ্চলনায় অনুষ্ঠিত কো-অর্ডিনেশন সভার প্রধান অতিথি হিসাবে
ভাচুয়ালী বক্তৃতা করেন গনোযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
জেলা প্রসাসক আহমেদ কামরুল হাসান এ কার্যক্রম শুরু হওয়ার আগে হাসপাতালের
সাথে যোগাযোগ করে দ্রুত রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান করেন । তিনি আরো বলেন বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শেখ রিয়াদুজ্জ জামান, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম প্রমূখ।
এছাড়াও প্রিন্ট,ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
মেডিকেল অফিসার ডাঃ শেখ রিয়াদুজ্জ জামান বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ৯মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।


এই বিভাগের আরো খবর