সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফিলিপাইনের উপকূলে আছড়ে পড়ল সুপারটাইফুন রাগাসা

প্রতিনিধি: / ৯৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

দক্ষিণ চীন সাগরে উদ্ভূত প্রবল মাত্রার ঘূর্ণীঝড় (সুপার টাইফুন) রাগাসা ফিলিপাইনের উপকূলে আছড়ে পড়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৩ টার দিকে সাগর থেকে ফিলিপাইওনের উত্তরাঞ্চরীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপের উপকূলে উঠে আসে রাগাসা। ফিলিপাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থলভাগে আছড়ে পড়ার সময় দ্বীপে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার। ঝড় আসার আগেই অবশ্য দ্বীপটির কয়েক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। বাতানিজ দ্বীপটি ফিলিপাইনের পানুতিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত। স্থানীয়ভাবে বাবুইয়ান দ্বীপ নামেও পরিচিত। দ্বীপটি ফিলিপাইনের প্রত্যন্ত একটি ভূখণ্ড এবং তাইওয়ানের কাছাকাছি। বাতানিজে বসবাসকারী ২০ হাজার বাসিন্দার অধিকাংশই মৎসজীবী ও দরিদ্র। ঝড়ের কারণে তাইওয়ানের হুয়ালিয়েন উপকূলীয় এলাকা থেকেও ৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে ফিলিপাইনের আবহাওয়া দপ্তর রাগাসাকে ‘উচ্চমাত্রার প্রাণহানির ঝুঁকি সম্বলিত’ ঝড় বলে উল্লেখ করেছে। ঝড়ের কারণে রাজধানী ম্যানিলাসহ দেশটির অধিকাংশ অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরগুলো বন্ধ রাখা হয়েছে। একই সতর্কতা গ্রহণ করেছে তাইওয়ান এবং চীনও। তাইওয়ানের দক্ষিণ চীন সাগর উপকূল অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তর বন্ধের পাশাপাশি বেশ কিছু অঞ্চলে ফেরি পরিষেবা বন্ধ আছে। সতর্কতা জারি করা হয়েছে চীনের দক্ষিণ চীন সাগর উপকূলবর্তী প্রদেশ গুয়াংডংয়েও। প্রদেশটির উপকূলীয় শহর শেনজেনে প্রায় ৪ লাখ মানুষকে ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে চীনের আবহাওয়া দপ্তর রাগাসাকে ক্যাটাগরি ৫ হারিকেনের সঙ্গে তুলনা করে জনগণকে ‘প্রস্তুত’ থাকার আহ্বান জানিয়েছে। যেসব ঘূর্ণিঝড়ে বিশাল এলাকাজুড়ে বিপুলমাত্রার ধ্বংসযজ্ঞ হয়, সেগুলোকে মার্কিন আবহাওয়া দপ্তরের পরিভাষায় ক্যাটাগরি ৫ হারিকেন বলা হয়।


এই বিভাগের আরো খবর