রবিবার বিকেলে জিউধরা ইউনিয়নের জিউধরা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, মতিউর রহমান বাচ্চুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরে পাবে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা বেগবান হবে। অন্তবর্তীকালিন সরকারের ঘোষণা অনুযায়ী আগামি ১৫ ফেব্রæয়ারি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহŸান জানান।