শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে মানব পাচার ট্রাইব্যুনালে সাক্ষী অ্যাডভোকেসি পাইলটিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাট ব্যুরো চীফ
পাচারকারীদের বিচার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিতকরণে মানব পাচার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ উপলক্ষে বাগেরহাটে    বাংলাদেশ মানব পাচার ট্রাইব্যুনালে সাক্ষী অ্যাডভোকেসি পাইলটিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার(২০ সেপ্টেম্বর) দিন ব্যাপী বাগেরহাট  পৌর শহরের ধানসিড়ি হোটেলের সেমিনার কক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে বাংলাদেশ মানব পাচার ট্রাইব্যুনালে সাক্ষী অ্যাডভোকেসি পাইলটিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জজ কোর্টের সিনিয়র সহকারী জজ মোঃ আশরাফুল ইসলাম। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বাগেরহাট জেলা শাখার সভাপতি  এ্যাডভোকেট  মেহরুন নেছার সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায়  অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনার বিভাগীয় সমন্বয়কারী এ্যাড: মোমিনুল ইসলাম, সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক  মোজাম্মেল হক, জজ কোটের পি পি এ্যাডভোকেট এস এম মাহবুব মোর্শেদ লালন সহ  বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা অফিসার, কচুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ,আইনজীবি, জিও, এনজিও এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানে ধারনাপত্র উপস্থাপন করেন সংগঠনের প্রতিনিধি মোঃ সোহেল মোল্লা।
 এ  সভায় বক্তারা বলেন, সাক্ষীরা হলেন যে কোনো মামলার প্রাণশক্তি, সাক্ষীদের যোগাযোগের তথ্য মামলার সহায়ক নথিতে অন্তর্ভুক্ত করতে হবে। আদালতের সাক্ষী প্রক্রিয়ার করণ প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে এবং তাদের অধিকার রক্ষা করতে হবে। বক্তারা আরো বলেন, প্রতিটি থানায় একটি সহায়ক ডেস্ক স্থাপন করতে হবে এবং একটি সচেতনতামূলক প্রচারণার পরিকল্পনা করতে হবে এবং সাক্ষীদের সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে #


এই বিভাগের আরো খবর