উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. ওবায়দুল ইসলাম শিক্ষাকে জনগনের দোরগোড়ায় পৌছানোর জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই
প্রতিনিধি:
/ ১১৩
দেখেছেন:
পাবলিশ:
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
শেয়ার করুন
এম.পলাশ শরীফ, বাগেরহাট: যারা সমাজে অবহেলিত, শিক্ষা বঞ্চিত, যারা বয়সের কারনে, বিবাহ ও সংসার করার কারনে ঘরে বসে পড়তে পারছে না। একেবারে জনগনের দ্বারপ্রান্তে শিক্ষা ব্যবস্থা পৌছে দেওয়ার জন্য কর্মমুখি শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। এ জন্যই এ উন্মুক্ত বিশ^বিদ্যালয়।
শনিবার বাগেরহাটের শরণখোলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র্র আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতাকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক এ বি এম ড. ওবায়দুল ইসলাম এ কথাগুলো বললেন।
তিনি আরও বলেন, এ আঞ্চলিক কেন্দ্রটি মোরেলগঞ্জ, শরণখোলা, মঠবাড়িয়া, পিরোজপুর, মোংলাসহ এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা বিশেষ ভুমিকা রাখবে বলে তিনি মনে করেন।
বেলা ১২টার দিকে আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। স্বাগত বক্তৃতা করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দিন (পিপি এম), বাগেরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, বাগেরহাট প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল, শরণখোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নূরুল আলম ফকির, মোরেলগঞ্জ রওশন আরা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, শিক্ষক খান মতিয়ার রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তফা জামান, অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নান্না মিয়া, শিক্ষক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন পর্যায়ের সুধিবৃন্দ।#