সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুদের হার অপরিবর্তিত রাখল জাপানের কেন্দ্রীয় ব্যাংক

প্রতিনিধি: / ১০৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : জাপানের কেন্দ্রীয় ব্যাংক (বিওজে)  শুক্রবার জানিয়েছে, তাদের মূল সুদের হার ০.৫ শতাংশে অপরিবর্তিত থাকবে। যদিও অর্থনীতিবিদরা ধারণা করছেন, আগামী কয়েক মাসের মধ্যে সুদ বাড়ানোর ঘোষণা আসতে পারে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। তবে ব্যাংক অব জাপান (বিওজে) বলেছে, তারা পূর্বে সুদের হার কম রাখতে যেসব আর্থিক সম্পদ কিনেছিল সেগুলো বিক্রি করবে। এর মধ্যে এঙ্চেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) অন্তর্ভুক্ত থাকবে। এ সিদ্ধান্তকে নীতিগত কড়াকড়ির নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। বিওজে বিবৃতিতে আরও বলেছে, প্রতিটি অঞ্চলের বাণিজ্য ও অন্যান্য নীতির কারণে বৈদেশিক অর্থনীতিতে শ্লথগতি তৈরি হচ্ছে। এর ফলে দেশীয় করপোরেট মুনাফাও কমতে পারে। তাই জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি মধ্যম পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, সরকারি জ্বালানি ভর্তুকির কারণে আগস্ট মাসে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে মুদ্রাস্ফীতি ২.৭ শতাংশে নেমে আসার মাত্র কয়েক ঘণ্টা পর এই ঘোষণা আসে। একই সময়ে চালের দাম আগের বছরের তুলনায় ৬৮.৮ শতাংশ বেড়েছে। যদিও কোর ইনফ্লেশন এখনও বিওজের দুই শতাংশ লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক চলতি বছরের শেষ ভাগে বা ২০২৬ সালের শুরুতে সুদের হার বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।


এই বিভাগের আরো খবর