সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পৃথক বিস্ফোরণে পাকিস্তানে নিহত অন্তত ১১

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : পাকিস্তানের সংঘাতপূর্ণ বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে  শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। খনিজ-সমৃদ্ধ বেলুচিস্তান আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকা, যেখানে সামপ্রতিক সময়ে সশস্ত্র কার্যকলাপ বেড়ে গেছে। এর জবাবে দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে নেমেছে। বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রান্তে ইরান সীমান্তের কাছে দাশতে বৃহস্পতিবার এক আত্মঘাতী বোমাবাজ প্যারামিলিটারি সেনাদের একটি কনভয়ে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়। স্থানীয় দুই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, নিহত পাঁচজনের মধ্যে তিনজন ছিলেন সেনা সদস্য। এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এদিকে প্রদেশের আফগান সীমান্তবর্তী এলাকায় আরেকটি বিস্ফোরণে বৃহস্পতিবার রাতে ছয় শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ আলী বেলুচ। বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘ এক দশক ধরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। তাদের অভিযোগ—বেলুচ জনগণ বৈষম্যের শিকার। মানবাধিকার সংস্থাগুলো বলছে, সেনাদের দমন অভিযানে নির্বিচারে আটক ও গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘন ঘটছে। এর আগে চলতি মাসে প্রাদেশিক রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে ইসলামিক স্টেটের দায় স্বীকার করা আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত হয়।


এই বিভাগের আরো খবর