সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যার্তদের উদ্ধারকারী নৌকা ডুবে পাকিস্তানে ৫ জনের প্রাণহানি

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : পাকিস্তানের পূর্বাঞ্চলে বন্যা কবলিত মানুষকে উদ্ধারকারী একটি নৌকা উল্টে গেলে ৭০ বছর বয়সী এক নারী ও চার শিশুসহ মোট পাঁচ জন নিহত হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল রোববার করাচি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত সপ্তাহে বর্ষাকালীন বৃষ্টিপাতের ফলে তিনটি প্রধান নদী প্লাবিত হয়েছে। নদী তিনটি পাকিস্তানের কৃষিভূমি ও এর প্রায় অর্ধেক জনসংখ্যার আবাসস্থল পাঞ্জাব প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক ইরফান আলী কাঠিয়া স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘পানির নিচের একটি বস্তু রেসকিউ ১১২২ নৌকার সঙ্গে ধাক্কা লাগার ফলে এই ঘটনা ঘটে।’তিনি শনিবার রাতের ঘটনাটি সম্পর্কে আরো বলেন, ‘এই ঘটনায় দশ জনকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত এই ঘটনায় পাঁচ জন প্রাণ হারিয়েছেন।’ প্লাবিত নদীগুলোর বেশিরভাগই তাদের তীরের কাছাকাছি গ্রামীণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের বেশ কয়েকটি অংশসহ শহরাঞ্চলও প্লাবিত হয়েছে। যদিও দক্ষিণ এশিয়ার মৌসুমি বর্ষা মৌসুমে কৃষকরা যে বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল, জলবায়ু পরিবর্তন এই অঞ্চল জুড়ে এই ঘটনাটিকে আরো অনিয়মিত ও মারাত্মক করে তুলছে। জুন থেকে স্বাভাবিকের চেয়ে ভারী বর্ষার ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় দেশব্যাপী ৮৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে।


এই বিভাগের আরো খবর