সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেন জুড়ে রাশিয়ার বিমান হামলায় নিহত অন্তত ২

প্রতিনিধি: / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : ইউক্রেন জুড়ে রাতভর রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে দুই জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশব্যাপী বিমান সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী কিয়েভের ওপর হামলায় বেশ কয়েকটি উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিনির্বাপক কর্মীদের একটি উঁচু তলায় আগুন নেভানোর ছবি শেয়ার করেছে রাজ্য জরুরি পরিষেবা। পরিষেবাটি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, ‘বড় ধরনের এ হামলার ফলে রাজধানীতে একজন নিহত ও আরও ১৮ জন আহত হয়েছেন।’ এতে আরো বলা হয়, ‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জরুরি উদ্ধার অভিযান চলছে।’ ইউক্রেনের কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ৬টা ৬ মিনিটে দেশব্যাপী বিমান সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার গভীর রাতে জানিয়েছে, উত্তর-পূর্ব সুমি অঞ্চলে আরেক হামলায় একজন নিহত এবং আরও বেশ ক’জন আহত হয়েছে। টেলিগ্রামে আঞ্চলিক সামরিক গভর্নর ওলেগ গ্রিগোরভ বলেছেন, ‘পুটিভিল শহরের উপকণ্ঠে শত্রুপক্ষের হামলায় একজন নিহত ও নয় বছর বয়সী এক শিশুসহ অনেকে আহত হয়েছে।’ রাশিয়ার আংশিক দখলকৃত অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ বলেছেন, শনিবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়ায় রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে, যাদের মধ্যে চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভাঙা আবাসিক ভবনের ছবি প্রকাশ করেছেন। রাশিয়ান বাহিনী মোট ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ দখল করে আছে। সাড়ে তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামপ্রতিক সপ্তাহগুলোর সকল প্রচেষ্টা এখনও পর্যন্ত খুব একটা অগ্রগতি অর্জন করতে পারেনি।


এই বিভাগের আরো খবর