সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মার্কিন ডেস্ট্রয়ারের ওপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়েছে ভেনিজুয়েলা

প্রতিনিধি: / ১২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারের ওপর দিয়ে ভেনিজুয়েলার দুটি এফ-১৬ জঙ্গিবিমান উড়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা আরো বেড়েছে। ঘটনার পর ভেনিজুয়েলাকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমায় মোতায়েন থাকা ডেস্ট্রয়ার ইউএসএস জেসন ডানহামের ওপর দিয়ে উড়ে যায় ভেনিজুয়েলার ওই দুটি যুদ্ধবিমান। ঘটনাটিকে ‘অত্যন্ত উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছে পেন্টাগন। এ ঘটনার মাত্র দুদিন আগেই ভেনিজুয়েলার একটি নৌযানে মার্কিন হামলায় নিহত হয় ১১ জন। ওই নৌযান অবৈধ মাদক বহন করছিল বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, এ হামলায় নিহতরা কুখ্যাত অপরাধীগোষ্ঠী ট্রেন দে আরাগুয়ার সদস্য। যুক্তরাষ্ট্র চলতি বছরই এই গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। তবে কারাকাস সব অভিযোগই নাকচ করে আসছে। পেন্টাগন গত বৃহস্পতিবারের বিবৃতিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আবারও মাদকচক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ করে। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, মাদুরো সরকারের দুটি সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড়ে গেছে। ভেনিজুয়েলাকে সতর্ক করে দেওয়া হচ্ছে—আমাদের মাদকবিরোধী ও সন্ত্রাসবিরোধী অভিযানে আর কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর সঙ্গে সাড়ে চার হাজার সেনা ও মেরিনও সেখানে অবস্থান করছে। সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের এমন শক্তি প্রদর্শনে উদ্বেগ বাড়ছে ভেনিজুয়েলায়। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের অভিযান চলবে। আমেরিকার জনগণকে বিষ (মাদক) দেওয়ার দিন শেষ। অন্যদিকে, ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইলহান ওমর দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসনের ‘আইনবহির্ভূত কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছেন। তার ভাষায়, কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো প্রেসিডেন্টই যুদ্ধ ঘোষণা কিংবা শান্তি স্থাপনের বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না।


এই বিভাগের আরো খবর