সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

প্রতিনিধি: / ১১৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস প্রায় এক হাজার ফুট (৩০০ মিটার) গভীর খাদে পড়ে গেলে অন্তত ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। গতকাল শুক্রবার এএফপি বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পাহাড়ি এলাকা এল্লায়, যা রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত। শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য আইল্যান্ড জানিয়েছে, বাসটিতে মূলত টানগালের পৌরসভার কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন, যারা এল্লায় ছুটি কাটাতে এসেছিলেন।দ্য ডেইলি মিরর পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে বাসচালক এবং নয়জন নারীও রয়েছেন। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। আহতদের বাদুল্লা টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মে মাসের পর এটিই দ্বীপরাষ্ট্রটিতে ঘটে যাওয়া সবচেয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ওই মাসে কোটমালে এলাকায় বাস দুর্ঘটনায় ২৩ জন যাত্রী নিহত হয়েছিলেন। শ্রীলঙ্কার পার্বত্য এলাকার আঁকাবাঁকা সড়কগুলো বিশ্বের অন্যতম বিপজ্জনক সড়কপথ হিসেবে পরিচিত। ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে প্রতি বছর গড়ে তিন হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।


এই বিভাগের আরো খবর