সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ট্রাম্পের অভিযোগ অস্বীকার করল চীন

প্রতিনিধি: / ১১৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : চীন গতকাল বৃহস্পতিবার রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, এ আয়োজনে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে চীন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে পাশে নিয়ে বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে শি চিনপিং অংশ নেওয়ার পর, ট্রাম্প তার চীনা সমকক্ষকে উদ্দেশ করে ট্রুথ সোশ্যালে ক্ষুব্ধ একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিও, যখন তোমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ।’ ট্রাম্পের পোস্ট সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর স্মরণে ‘বিদেশি অতিথিদের’ আমন্ত্রণ জানানো হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের বলেন, ‘এটি ইতিহাসকে স্মরণ করা, শহীদদের স্মৃতিকে লালন করা, শান্তিকে লালন করা এবং ভবিষ্যৎ গড়তে শান্তিপ্রিয় দেশ ও জনগণের সঙ্গে একত্রে কাজ করার জন্য।’ তিনি আরো বলেন, ‘চীনের যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন কখনোই তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে পরিচালিত নয়।’ক্রেমলিন বুধবার জানিয়েছে, ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অভিযোগকে তারা রসিকতা হিসেবেই ধরে নিয়েছে। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ বলেন, ‘আমার মনে হয় তিনি (ট্রাম্প) বিদ্রুপ করে বলেছেন, এই তিনজন নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’


এই বিভাগের আরো খবর