সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পর্তুগালে ট্রাম দুর্ঘটনায় বিদেশিসহ নিহত ১৫

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : পর্তুগালের রাজধানী লিসবনে বুধবার পর্যটকদের জনপ্রিয় গ্লোরিয়া ফানিকুলার ট্রাম দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন। তাদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। হতাহতদের অধিকাংশই বিদেশি নাগরিক। দুর্ঘটনার সময় ট্রামটি শহরের রেস্তোরাডোরেস স্কয়ারের কাছ থেকে বাইরো আল্টো এলাকার দিকে উঠছিল। এই রেলপথটি ১৮৮৫ সালে চালু হয়। এটি পর্যটক ও স্থানীয়দের জন্য একটি আকর্ষণীয় যাতায়াতের মাধ্যম হিসেবে পরিচিত। দুর্ঘটনার পর এক বিবৃতিতে লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস বলেন, ‘এটি আমাদের শহরের জন্য এক দুঃখজনক দিন। লিসবন আজ শোকে আচ্ছন্ন। এটি একটি মর্মান্তিক, হৃদয়বিদারক ঘটনা।’ এছাড়া দেশটির রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সুসা দুর্ঘটনার পর এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় তিনি খুব শিগগিরই দুর্ঘটনার কারণ উদঘাটনের প্রতিশ্রুতি দেন। এদিকে দুর্ঘটনার সময়ের একটি ভিডিওতে দেখা যায়, ফানিকুলারটির উপরের ট্রামটি লাইনচ্যুত হয়ে প্রচণ্ড ঝাঁকুনি খাচ্ছিল। এ সময় যাত্রীরা জানালা ভেঙে লাফিয়ে পড়ার চেষ্টা করছিলেন। চারপাশে আতঙ্ক ও চিৎকার শোনা যায়। লুস ইলেকট্রিসিটি কানেকশনে ব্রেকফেইল থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা সংশ্লিষ্টদের। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।


এই বিভাগের আরো খবর