সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নির্বাচনের অযোগ্য হবেন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা : প্রেস সচিব

প্রতিনিধি: / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত কোনো ব্যক্তি ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ বা সরকারি চাকরিতে নিয়োগ পাবেন না। ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে (আইসিটি) নতুন একটি ধারা সংযোজন করা হয়েছে। নতুন সেকশন অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে স্থানীয় সরকার পরিষদ, প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা দায়িত্ব পালন করাও তার জন্য নিষিদ্ধ।

শফিকুল আলম আরও জানান, নতুন ধারা অনুসারে এমন ব্যক্তির প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়া ও অযোগ্য হবে। এই পদক্ষেপের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের নির্বাচন ও সরকারি পদে অধিষ্ঠানের পথ বন্ধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, অধ্যাদেশটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এ সংযোজন করা হয়েছে, যা দেশের আইনি কাঠামোয় এই ধরনের অপরাধের প্রভাবকে দৃঢ়ভাবে প্রতিফলিত করবে।


এই বিভাগের আরো খবর