সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনে হাজারো মানুষ রাশিয়ার ড্রোন হামলায় বিদ্যুৎহীন

প্রতিনিধি: / ১১৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : ইউক্রেনের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে রুশ বাহিনী পাঁচশ’রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে গতকাল বুধবার সেখানে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়। কিয়েভে এএফপি’র সাংবাদিকরা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং রাজধানীতে রুশ ড্রোন লক্ষ্য করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখেছেন। এ হামলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে ছিলেন। একই সময়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈঠকের জন্য ইউক্রেনে পৌঁছান বলে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন। উত্তরাঞ্চলীয় চেরনিগিভ অঞ্চলের প্রধান ভিয়াচেস্লাভ চাউস বলেন, বেসামরিক স্থাপনায় ড্রোন হামলার পর ৩০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মস্কো মোট ৫০২টি ড্রোন এবং ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কর্মকর্তারা জানান, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আবাসিক বাড়িঘরসহ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান বাহিনী জানায়, ১৪টি স্থানে তিনটি ক্ষেপণাস্ত্র ও ৬৯টি আক্রমণাত্মক ড্রোন আঘাত হানে। এছাড়া ১৪টি স্থানে ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। কিরোভোগ্রাদ অঞ্চলের কর্মকর্তারা জানান, হামলায় চারজন রেলকর্মী আহত হয়েছেন এবং এক ডজনের বেশি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়া প্রায় প্রতি রাতেই ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত সৃষ্টি করেছে।


এই বিভাগের আরো খবর