সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টেনিস বলের ভেতর মিললো ৫ কেজি সোনা

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় চৌধুরীহাটের ঝিকরির ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। টেনিস বলের ভিতরে সোনার টুকরো লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার রাত ১০টার দিকে বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা কোচবিহারের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি আন্তর্জাতিক সীমান্তে টহল দিচ্ছিলেন। গোপন সূত্রে আগেই খবর ছিল এই সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে বিপুল পরিমাণ সোনা পাচার হবে। রাতের অন্ধকারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দেখতে পান, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে কাঁটাতার পেরিয়ে ভারতের দিকে ঢুকছেন। সেই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের দাঁড়াতে বলেন। বিএসএফের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ব্যক্তিরা প্লাস্টিকের ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। বিএসএফের দাবি, পরে ওই জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে ২১টি টেনিস বল উদ্ধার হয়। এরপর টেনিস বলের ভেতর থেকে ৪৩টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়, যার ওজন ৫ কেজি ১৭ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৫২ হাজার ৯৬ রুপি। এই বিষয়ে বিএসএফের গুয়াহাটির কর্মকর্তা বিবৃতি দিয়ে দিনহাটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর পাশাপাশি চোরাচালান রোধ ও জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।


এই বিভাগের আরো খবর