Dhaka ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেক পরিচালক নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য দিলেন

  • Reporter Name
  • Update Time : ১০:২৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১৩৪ Time View

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার (৩১ আগস্ট) সকালে গণমাধ্যমকে তিনি নুরের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন।

ঢামেক পরিচালক জানান, নুরুল হক নুর বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শরীরে একাধিক গুরুতর সমস্যা চিহ্নিত হলেও চিকিৎসার অগ্রগতির কারণে ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা গেছে, নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত রয়েছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তবে সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্ট আশাব্যঞ্জক এসেছে এবং মাথার ভেতরের রক্তক্ষরণ ধীরে ধীরে কমছে।

তিনি আরও বলেন, নুর এখনও কিছুটা ট্রমার মধ্যে আছেন। তবে ছয় সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার চিকিৎসা সঠিকভাবে চলছে। বোর্ডের চিকিৎসকরা নিয়মিতভাবে তার সার্বিক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ আরও কয়েকজন নেতা-কর্মী। পরে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

ঢামেক পরিচালক নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য দিলেন

Update Time : ১০:২৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫