সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সৌদি মন্ত্রিসভার ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মন্ত্রিসভা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গত মঙ্গলবার বাদশাহ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেদ্দায় আয়োজিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফলাফলকে সমর্থন জানানো হয়। সৌদি প্রেস এজেন্সি জানায়, মন্ত্রিসভা আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অবিলম্বে হস্তক্ষেপ করে সহিংসতা বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে। এ ছাড়াও বৈঠকে সাম্প্রতিক উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এর মধ্যে রয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাৎ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপ। মন্ত্রিসভা আরও আলোচনা করে মিশরের প্রেসিডেন্ট সিসির পাঠানো বার্তা, যা রিয়াদ-কায়রো দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে ছিল।


এই বিভাগের আরো খবর