সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনের বন্দর নগরী খেরসনে রাশিয়ার হামলায় নিহত ১

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের কৌশলগত বন্দর নগরী খেরসনে রাশিয়ার হামলায় গতকাল ৮১ বছর বয়সী এক নারী নিহত এবং আরও দুই জন আহত হয়েছে। স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, রাশিয়ান সেনাবাহিনী ভোরে দক্ষিণাঞ্চলীয় শহরে হামলা শুরু করে। এতে আরো বলা হয়, রাশিয়ার এই হামলায় ৮১ বছর বয়সী এক নারী নিহত এবং ৫৩ বছর বয়সী আরেকজন আহত হয়েছেন। এদিকে দেশটির আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে ড্রোন হামলায় ৫৬ বছর বয়সী একজন পুরুষও আহত হয়েছেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়ার হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসিকিউটররা বলেন, তারা যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছেন। রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে বন্দুকধারী ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। রাশিয়া এখন ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ দখল করে ফেলেছে। খেরসন অঞ্চল রাশিয়ার আক্রমণের একটি মূল লক্ষ্যবস্তু। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে এই যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।


এই বিভাগের আরো খবর