সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চীনা শিক্ষার্থীদের হয়রানি বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান চীনের

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্রে প্রবেশ করা চীনা শিক্ষার্থীদের অযৌক্তিক জিজ্ঞাসাবাদ, হয়রানি ও ফেরত পাঠানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে চীন। গত শুক্রবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মাও জানান, যখনই এমন ঘটনা ঘটেছে, চীন সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন, চীন ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। চীনা মুখপাত্র অভিযোগ করেন, সমপ্রতি যুক্তরাষ্ট্র বারবার বৈষম্যমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বাছাই করা আইন প্রয়োগ করছে। দেশটিতে প্রবেশ করা চীনা শিক্ষার্থীদের অন্যায্য আচরণের শিকার হতে হচ্ছে, এমনকি তাদের আলাদা কক্ষে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাও আরও জানান, কিছু শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে’ এই অভিযোগে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মাও নিং বলেন, যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই তারা যেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে, চীনের উদ্বেগকে গুরুত্ব দেয় এবং মার্কিন প্রেসিডেন্টের চীনা শিক্ষার্থীদের স্বাগত জানানোর ঘোষণার বাস্তবায়ন করে। সূত্র: সিএমজি


এই বিভাগের আরো খবর