সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রুশ সাবমেরিন রাডার এড়িয়ে বরফের নিচে গোপনে চলাচল করতে পারে

প্রতিনিধি: / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বিদেশ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তাদের কৌশলগত পারমাণবিক সাবমেরিনগুলো বিদেশি রাডারের নজর এড়িয়ে আর্কটিকের বরফের নিচে গোপনে চলাচল করতে পারে। গত শুক্রবার মস্কোর পূর্বাঞ্চলীয় শহর সারোভে পারমাণবিক খাতের কর্মীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। পুতিন বলেন, ‘আমাদের কৌশলগত পারমাণবিক সাবমেরিনগুলো আর্কটিকের বরফের নিচে ডুবে গিয়ে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এটাই আমাদের সামরিক সুবিধা।’ তিনি আরও জানান, আর্কটিক অঞ্চল রাশিয়ার প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই অঞ্চলে গবেষণাও জরুরি, কারণ বরফ গলার ফলে নতুন শিপিং রুট বা নৌপথ উন্মুক্ত হচ্ছে। ‘এটি আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা, কারণ বহু দেশ এসব নৌপথ ব্যবহার করতে আগ্রহী,’ বলেন পুতিন। সামপ্রতিক বছরগুলোতে রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ আর্কটিকের গুরুত্ব তুলে ধরেছে— শুধু নিরাপত্তার কারণে নয়, বৈশ্বিক বাণিজ্যের নতুন রুট হিসেবেও। বর্তমানে রাশিয়াই একমাত্র দেশ, যাদের নিজস্ব পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার নৌবহর রয়েছে। ২০০০ সালের পর থেকে রাশিয়া আটটি বোরেই শ্রেণির পারমাণবিক সাবমেরিন তৈরি করেছে। এর মধ্যে সর্বশেষ সাবমেরিন কনিয়াজ পোঝারস্কি গত বছর পানিতে নামানো হয়েছে। আরও দুটি নির্মাণাধীন রয়েছে। পুতিন গত মাসে জানিয়েছেন, এসব সাবমেরিন বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত, যেগুলোর পাল্লা সর্বোচ্চ ৮ হাজার কিলোমিটার (৪,৯৭০ মাইল)।


এই বিভাগের আরো খবর