সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চিলির অ্যান্টার্কটিক অঞ্চলে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রতিনিধি: / ১২১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বিদেশ : চিলির অ্যান্টার্কটিক অঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় ড্রেক প্রণালীতে একটি শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ১৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কোনো সুনামির ঝুঁকি নেই। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ দশমিক ৮ কিলোমিটার (প্রায় ৬.৭ মাইল) গভীরে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ড্রেক প্রণালীতে, যা দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মধ্যে অবস্থিত একটি প্রায় ৫০০ মাইল চওড়া উত্তাল সাগরপ্রণালী। এটি আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের সংযোগস্থল হিসেবে পরিচিত। চিলির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড ভূমিকম্পটিকে মধ্যম মাত্রার বলে বর্ণনা করেছে এবং অ্যান্টার্কটিক অঞ্চলের জন্য একটি সতর্কতামূলক সতর্কতা জারি করেছে। তবে, চিলির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যে দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের অঞ্চল মাগায়ানেসে জন্য কোনো ঝুঁকি নেই। সূত্র: এএফপি


এই বিভাগের আরো খবর