সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে চীনে নিহত ৭, নিখোঁজ ৯

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বিদেশ : উত্তর-পশ্চিম চীনে শুক্রবার নির্মাণাধীন একটি সেতুর দড়ি ছিঁড়ে সাত জন নিহত এবং নয় জন নিখোঁজ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। দেশটির পিপলস পিপলস ডেইলি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে যখন দড়িটি ছিঁড়ে যায়। তখন কিংহাই প্রদেশের হলুদ নদীর ওপর বিস্তৃত ওই সেতুতে ১৫ জন শ্রমিক ও একজন প্রকল্প ব্যবস্থাপক কাজ করছিলেন। প্রতিবেদন অনুসারে, সিচুয়ান-কিংহাই রেলওয়ের সেতুটি বিশ্বের বৃহত্তম-স্প্যান ডাবল-ট্র্যাক রেলওয়ে কন্টিনিউয়াস স্টিল ট্রাস আর্চ সেতু। প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইয়েলো নদীর ওপর অবস্থিত চীনের প্রথম রেলওয়ে স্টিল ট্রাস আর্চ ব্রিজ, যা দেশের দ্বিতীয় দীর্ঘতম হিসাবে পরিচিত। পিপলস ডেইলি ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে যে আংশিকভাবে নির্মিত সেতুটির মাঝখানের অংশটি এখনও সম্পূর্ণ হয়নি, দুটি বিশাল ভারা টাওয়ার ও এর পাশে বেশ কয়েকটি ক্রেন রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। গত বছরের ডিসেম্বরে, দক্ষিণ চীনের শেনজেন শহরে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে ধসের পর ১৩ জন নিখোঁজ হন। তবে ওই ঘটনায় কেউ বেঁচে থাকার খবর পাওয়া যায়নি। গত বছরের ডিসেম্বরে, দক্ষিণ চীনের শেনজেন শহরটিতে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে ধসের পর ১৩ জন নিখোঁজ হন। বেঁচে থাকার কোনও খবর পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর