সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনে ব্যাপক হামলা, রাশিয়ার ৫৪৬ ড্রোন ধ্বংসের দাবি

প্রতিনিধি: / ১৭২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বিদেশ : যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রে চলমান আলোচনার মধ্যে ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সামপ্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটিই রাশিয়ার সবচেয়ে বড় হামলা। খবর বার্তা সংস্থা এএফপির। ইউক্রেনের বিমানবাহিনী বৃহস্পতিবার জানায়, রুশ বাহিনী বুধবার রাতে ৫৭০টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালায়। তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সফলভাবে ৫৪৬টি ড্রোন ও ৩১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এই হামলায় একজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার আগ্রাসন বন্ধ করার জন্য নতুন করে উদ্যোগ নিচ্ছে, ঠিক তখনই এই হামলাটি ঘটল। সমপ্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এই মাসেই যুদ্ধ শেষ করার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন। তিনি তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ওয়াশিংটনে আলাদা আলোচনা করেছেন।

 


এই বিভাগের আরো খবর