সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে অগ্নিকাণ্ড

প্রতিনিধি: / ১৮৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বিদেশ : জাপান উপকূলের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজের অগ্নিকাণ্ড টানা ১২ ঘণ্টা চেষ্টার পর  বৃহস্পতিবার ভোরে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে। আগুন নেভাতে স্থানীয় জাহাজগুলো প্রায় সারারাত কাজ করেছে। টোকিও থেকে এএফপি এই খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর এক বিবৃতিতে জানায়, ওকিনাওয়ার কাছে অবস্থানরত ‘ইউএসএস নিউ অরলিন্স’ জাহাজে বুধবার আগুন লাগে। এতে দুজন মার্কিন নাবিক সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে জাহাজের নাবিকরা এখনও সেখানেই অবস্থান করছেন। ২৪ হাজার ৪৩৩ টন ওজনের এই উভচর (জল ও স্থল) পরিবহণ জাহাজটির দৈর্ঘ্য ২০৮ দশমিক ৪ মিটার (৬৮৪ ফুট)। এটি বর্তমানে ওকিনাওয়ার হোয়াইট বিচ নৌঘাঁটির কাছে নোঙর করা রয়েছে। এদিকে জাপান কোস্টগার্ড জানায়, প্রথমে মার্কিন সেনারা তাদের সহায়তা চাইলেও পরে তা বাতিল করে। তবে রাত সাড়ে ৭টার দিকে (গ্রিনিচ সময় রাত ১০টা ৩০ মিনিট) আবারও সহায়তা চাওয়া হয়। জাপান কোস্টগার্ডের মুখপাত্র তেতসুহিরো আজুমাহিগা এএফপিকে জানান, কোস্টগার্ড, নৌবাহিনী ও বেসরকারি প্রতিষ্ঠানের চারটি জাহাজ রাতভর আগুন নেভানোর কাজে অংশ নেয়। বর্তমানে জাপানে প্রায় ৫৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যাদের বেশিরভাগই ওকিনাওয়ায় অবস্থান করছে।


এই বিভাগের আরো খবর